বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হসিনার সিলেটে বিভাগীয় মহা-সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হসিনার আগামী অক্টোবর মাসে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।
এমপি আবু জাহির বলেন, অক্টোবরের মহাসমাবেশে হবিগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেবে। আর এই লক্ষ্যে জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় সভায় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্নওয়াজ এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করতে ৯ টি উপজেলা ও ১টি পৌরসভায় পৃথক পৃথকভাবে বর্ধিত সভার আয়োজন করা হবে।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ মহাসমাবেশে যোগ দান করবে। যা হবে স্মরণকালের হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় গণজোয়ার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com