বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি উদ্ধার ॥ চোরেরা এখনও অধরা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুরি হওয়া শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের ১০টি খুঁটি সুতাং বাজারের করাত কল থেকে উদ্ধার হলেও চোরেরা এখনও রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরাও এর পেছনে জড়িত রয়েছে। প্রায়ই বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে করে বিভিন্ন এলাকা অন্ধকারে থাকে।
গত বুধবার রাত ৯টার দিকে সুতাং বাজারের ওই করাত কলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন অভিযান চালিয়ে এসব খুঁটি উদ্ধার করে। খুঁটি থানায় নিয়ে আসলে একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। ওই খুঁটিগুলো করাত কলে চিরিয়ে অন্যত্র বিক্রি করার চেষ্টা করে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা দেয়া হয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com