শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুরে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পো, মিশুক, বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মাধবপুর অটোরিকশা-অটোটেম্পো শাখার সদস্য অসুস্থ মোঃ বিল্লাল মিয়ার চিকিৎসার জন্য ৩৬ হাজার টাকা পরিবারে কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পো, মিশুক, শ্রমিক ইউনিয়ন মাধবপুর উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে সংগঠন ও শ্রমিকদের তহবিল থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা কার্যালয় থেকে তার মার হাতে নগদ অর্থ তুলে দেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান অনিক। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পো মিশুক বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আলম খান, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান পাঠান, মোঃ তাহের মিয়া সহ শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com