শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আউশকান্দিতে শোক সভায় ডাঃ মুশফিক চৌধুরী ॥ বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি করলে আওয়ামীলীগ রাজপথে মোকাবিলা করবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি আবার ‘হত্যা জ্বালাও-পোড়াও’ রাজনীতি করলে আওয়ামী লীগ তাদের রাজপথে মোকাবিলা করতে তৈরি আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি যদি আবারও ২০১৩-১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাহলে জনগণের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করবে।
গতকাল সোমবার বিকেলে আউশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম স্বাধীনতা যুদ্ধ, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা ও ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার সঠিক ইতিহাস ভালোভাবে জানে না। আমাদের সবাইকে সঠিক ভাবে ইতিহাসটা জানতে হবে, সবাইকে জানাতে হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাইফুল জাহান চৌধুরী, কাজী ওবায়দুল কাদের হেলাল, মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, মছদ্দর আলী, নিলুফা ইয়াছমিন, ছইফা রহমান কাকুলী, শেখ শাহানুর আলম ছানু, দুলাল চৌধুরী, ফরহাদুজ্জামান মুহিত, লিয়াকত আলী, সৈয়দ এন আলী ইয়াহিয়া, এম এ আহমদ আজাদ, সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, আমিনুর রহমান নোমান, ইউপি সদস্য দিলশাত মিয়া, আশিকুর রহমান, মুক্তার আলী, সুব্রত শুভ, নিজামুল ইসলাম চৌধুরী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com