বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতীয় ২০ বোতল ফেনসিডিল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আজিজুল হক এ আদেশ দেন।
পেশকার গোলাম হাদী জুয়েল জানান, চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের মৃত মহিউদ্দিন খানের পুত্র কপিল উদ্দিন সুমন (২০) কে ২০০৯ সালের ১৯ সেপ্টেম্বর দুপুরে নতুন ব্রিজ এলাকায় শ্যামলী বাস কাউন্টার থেকে ২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে চুনারুঘাট থানা পুলিশ। এ বিষয়ে মামলা দিয়ে পুলিশ সুমন কে আদালতে প্রেরণ করে। কিছুদিন কারাভোগের পর সুমন জামিনে বেরিয়ে যায়। স্বাক্ষি প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক এ দন্ডাদেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com