মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে ৩৬৪টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে হবিগঞ্জ জেলার ৬টি উপজেলায় ৩৬৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে। একই সাথে জেলার ৫টি উপজেলা বাহুবল, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই ও মাধবপুরকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ প্রান্ত থেকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এম এফ আহমেদ অলি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আশ্রয়ণ প্রকল্পের উপকারীভোগীগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দেবী চন্দ তার বক্তব্যে আশ্রয়ণ কেন্দ্রে শান্তিপূর্ণ অবস্থান, নিজ গৃহ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা এবং সন্তানদের পড়াশোনা নিশ্চিতের আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com