রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে হত্যা মামলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষ শুন্য অর্ধশতাধিক বাড়ি ঘর ভাংচুর

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জহিরুল ইসলাম হত্যাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর থামছে না। হত্যাকাণ্ডের প্রায় ৪ মাস পর আবারও দ্বিতীয় দফায় প্রতিপক্ষের প্রায় অর্ধশতাধিক বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় বাড়িতে থাকা গৃহবধূ ও যুবতীদের ওপর অমানসিক নির্যাতন করে দাঙ্গাবাজরা। গত বুধবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত এ তাণ্ডব চলে। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দাঙ্গাবাজরা গ্রামে প্রবেশের মুখে গাছ দিয়ে ব্যারিকেড দিয়ে ভাংচুর ও লুটপাট করায় পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। প্রসঙ্গত, ওই গ্রামের হিরা মেম্বার ও মুজিবুর মেম্বারের পক্ষের লোকজনের মাঝে গত ২৬ এপ্রিল সংঘর্ষ হয়। এতে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা করা হলে বেশ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছে। এ সুযোগে পুরুষশূণ্য বাড়ি ঘরে একের পর এক হামলা, ভাংচুর ও লুটপাট করছে প্রতিপক্ষের লোকজন।
এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com