শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানকে নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। কোনো মামলায় গ্রেফতার দেখাতে না পেরে গতকাল শুক্রবার ৫৪ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। গত বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন। মাসুদ খান উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত হাজী জায়েদ খান এর পুত্র। মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার পল্টন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে মামলায় সে ২৫ নাম্বার এজাহার ভুক্ত আসামি। কিন্তু সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় সে অন্য মামলায় কারাগারে ছিলো। ফলে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com