শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে এসএসসি’তে পাশের হার ৭৭.৭৮ মাদ্রাসায় ৯১.৬৩%

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এসএসসি ও সমমান (দাখিল) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৭৬ জন। ৩ হাজার ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৩শ ৪৫জন পরীক্ষার্থী। ভোকেশনালে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ জন। মাদ্রাসায় ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪১ জন। জিপিএ ৫ পেয়েছে ৯ জন।
উপজেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথভাবে সেরা ফলাফল করেছে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়। গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় ১১৯ জন পরীক্ষার্থীর মাঝে ১১৬ জন উর্ত্তীণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৩৬ জন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ৬৫ পরীক্ষার্থীর মাঝে সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২২ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com