বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ব্যারিস্টারী সনদ গ্রহণ করলেন এমপি আবু জাহির পুত্র ইফাত জামিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এর একমাত্র ছেলে মোঃ ইফাত জামিল ব্যারিস্টারী সনদ গ্রহণ করেছেন। গত ২৫ জুলাই যুক্তরাজ্যের দ্য অনারেবল সোসাইটি অব লিনকন’স ইন এর আয়োজনে এক অনুষ্ঠানে তাঁর হাতে সনদটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে এমপি আবু জাহির, তাঁর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার ও মেয়ে আরিফা আক্তার মুক্তি উপস্থিত ছিলেন। পরে লিনকন’স ইন এর ডিনার পার্টিতে যোগ দেন তারা।
এদিকে, সংসদ সদস্যের যুক্তরাজ্য যাওয়া উপলক্ষে লন্ডন, লেস্টার, মানচেস্টার এবং বার্মিংহাম সিটিতে প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে ৪টি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। পৃথক দিনের এ অনুষ্ঠানগুলোতে যোগদান শেষে আগামী ৪ জুলাই তিনি সস্ত্রীক দেশে ফিরবেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com