বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের বনভোজন অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩২১ বা পড়া হয়েছে

শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের বার্ষিক বনভোজনে ও ঈদ পূনর্মিলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই রবিবার ওয়েষ্টচেস্টার কাউন্টির কটন পয়েন্ট পার্কে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন বয়সী পুরুষ মহিলার খেলাধূলার প্রতিযোগীতা, সজ্ঞীতানুষ্ঠান ও আকর্ষনীয় রাফেল ড্র। যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করেন। সংগঠনের সভাপতি আমিন ফারুক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কাসেম আলী, মুখলেছ মুনতাছির, আশিকুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য এডভোকেট নাসিরউদ্দীন, প্রবীন এডভোকেট ইসমাইল হোসেন, ওয়াসি চৌধুরী, সৈয়দ আব্দুল ওয়াহেদ, মিনহাজ শরীফ রাসেল, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক শেখ শফিকুর রহমান, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ইনকের কোষাধ্যক্ষ মোঃ বসির মিয়া, কবি আবু তাহের চৌধুরী। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ এম নোমান যুগ্ম আহ্বায়ক মোঃ নাসের মিয়া, সদস্য সচিব কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত দর্শকের মনোরঞ্জনে দেশের সব জনপ্রিয় মনোঙ্গ সংগীত পরিবেশন করেন তৃণা হাসান। দুপুরে ছিল সবার জন্য মজাদার খাবারের ব্যবস্থা। সবশেষে রাফেল ড্র এবং বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি বিভিন্ন সময়ে দেশে অসহায় মানুষের পাশে আর্থিক সাহায্য সহযোগীতা করে চলেছে নিরলসভাবে যা সর্বসাধারণের ভূয়োশি প্রশংসা অর্জনে সমর্থ হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com