শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। গতকাল সোমবার (২৪ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১নং একাডেমিক ভবন প্রাঙ্গণ হতে মাৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা শুরু হয়।
এতে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর রঙ্গীন ফেস্টুন নিয়ে অংশ নেন মাৎস্য বিজ্ঞান অনুষদ সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে ২নং একাডেমিক ভবনের সম্মুখে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি ও ব্লু ইকোনমি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, ক্রপ বোটানী বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক ডেপুটি রেজিষ্ট্রার মোঃ সাদেকুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষকদের অবদানের পাশাপাশি মাছ চাষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২০-২১ অর্থবছরে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। মৎস্য খাতে গবেষণায় আরও গুরুত্ব দিলে এই উৎপাদনের মাত্রা আরও বাড়ানো সম্ভব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডাঃ সালাউদ্দীন ইউছুপ, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডাঃ রহিমা আক্তার দীপা, মৎস্যচাষ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ফারজানা খানম চাঁদনী, কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোহসীনা মোস্তারী লিজা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী, অ্যানিম্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডাঃ শিরিনা আক্তার তমা, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) প্রভাষক ডাঃ জাকিয়া সুলতানা কলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com