বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে শুটকি ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩৪১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে মোঃ সেলিম মিয়া (৩০) নামে এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছে। সে পৌর এলাকার শরীফনগর গ্রামের বাসিন্দা মৃত-সাবাজ মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন গরুর বাজার মাঠে স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা মূলক ফুটবল খেলার আয়োজন করা হয়। বেশকিছু দিন ধরে ওই খেলা চলছিল। গতকাল শনিবার ছিল দুটি গ্রুপের মধ্যে ছিল ফাইনাল খেলা। খেলার শেষের দিকে ট্রাইবেকার একপক্ষ অপরপক্ষকে গোল দেয়ার এক পর্যায়ে শরীফনগর গ্রামের মৃত- সাবাজ মিয়ার পুত্র ও ফুটবল খেলার অন্যান্য দর্শকদের সহিত দর্শক সেলিম মিয়া (৩০) চিৎকার দিয়ে গোল সমর্থন করে মাঠের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এদিকে ওই খেলার লাইনম্যানের দ্বায়িত্বে থাকা একই এলাকার বাসিন্দা মৃত- আলাউদ্দিন মিয়ার পুত্র রকি মিয়া খেলার মাঠে প্রবেশে বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে লাইছম্যান রকি মিয়ার ও তার স্বজনরা দর্শক সেলিম মিয়ার উপর হামলা চালায়। হামলায় সেলিম গুরুতর আহত হয়। আশংঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে এতে নিহত সেলিম মিয়ার মাথা নাক সহ শরীরের বিভিন্ন স্হানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com