মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গের সাঙ্গরে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে আপন দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া দুই বোন ঐ গ্রামের কাজী আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার (৪) ও কাজী ইমরানের মেয়ে ফাতেমা আক্তার (৩)।
স্থানীয়রা জানান, মাহমুদা আক্তার ও ফাতেমা আক্তার রবিবার দুপুরে ঘর থেকে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান না পেয়ে স্বজনরা বাড়ির পাশে পুকুরে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুসমিতা সাহা জানান, হাসপাতালে নিয়ের আসার আগেই তাদের মৃত্যু হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com