মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ীসহ ১০ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় চোলাই মদ-ইয়াবাসহ পৃথকস্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত ও পলাতক ১০জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৬ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর গ্রামের কালীচরণ দাশের ছেলে সুজন রবি দাশ (৪২), মতিলাল রবি দাশের ছেলে লিটন রবি দাশ (২৬), পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে জুবেল আহমদ (৩৫), ছমির মিয়ার ছেলে মোস্তাক মিয়া (৩১), দৌলতপুর গ্রামের আকামত মিয়ার স্ত্রী নুরুন নাহার (২৮), হরিধরপুর গ্রামের ধন মিয়ার ছেলে জুলেল আহমদ (৩৫), হরিনগর গ্রামের অনিল চন্দ্র দাশের ছেলে অজিত চন্দ্র দাশ (৩৫), পিটুয়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী জহুরা বেগম (৩৮), মৃত এরশাদ আলীর ছেলে আব্দুল মুকিত (২৫), বড় ভাকৈর গ্রামের আমির হোসেনের ছেলে মোহাম্মদ জাকারিয়া (২০)।
পুলিশ জানায়- রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার পুলিশ হলিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদসহ সুজন ও লিটন নামে দুজনকে গ্রেফতার করে। একই সময় পৌর এলাকার জয়নগর গ্রামে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ জুবেল ও মোস্তাককে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া রবিবার রাতেই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com