বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ থানার অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরী মদ উদ্ধার করেছে। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- আজমিরীগহ্জ উপজেলার নোয়াগড় (গড়েরহাটি) গ্রামের আছাব উল্লার পুত্র মোঃ খোকন মিয়া (৩২) ও মোঃ ছানু মিয়ার পুত্র মোঃ রিয়াজ মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশে গত ১৫ জুলাই বিকেলে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন এর নেতৃত্বে এ দল পুলিশ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর (মিশনহাটি) সংলগ্নবেখির হাওর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার এবং মোঃ খোকন মিয়া ও মোঃ রিয়াজ মিয়াকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।
এ ঘটনায় এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন বাদী হয়ে তাদের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মামলা দাায়ের করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com