মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

প্রধানমন্ত্রী চান দেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^াস করেন দেশের প্রতিটি মানুষের স্থায়ী ঠিকানা থাকবে, তাদের একটা সুন্দর বাসস্থান থাকবে, তারা সুন্দরভাবে বাঁচবে এবং তিনি সেটি করে দেখিয়েছেন। গতকাল হবিগঞ্জ সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে জানিয়ে তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই দেশের সুবিধাবঞ্চিত মানুষের সুবিধা নিশ্চিত করে। বিএনপির পক্ষে এমন মহতী কাজ করা সম্ভব নয়। কারণ তারা ক্ষমতায় থাকলে দুর্নীতিতে নিমজ্জিত থাকে। উপজেলার ৮টি স্থানে ৪ ধাপে মোট ২৭৫ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর প্রদান করা হয়। এর মধ্য দিয়ে উপজেলাটি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয় বলে সভায় জানানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com