সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে আব্দুল গনি ও আব্দুল মোতালিব মিয়ার স্মৃতি স্মরনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নে হাজী মোঃ আব্দুল গনি ও মোঃ আব্দুল মোতালিব মিয়ার স্মৃতি স্মরনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নরজাকান্দা গ্রামে ঢাকার পুরানা পল্টনস্থ নুর জাহান শরীফ প্লাজার ৭ম তলার আল-ইয়ামিন ট্রাভেল্স এন্ড ট্র্যুরস এর স্বত্বাধিকারী শাহীন মিয়ার উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৫ জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ৪ হাজার দরিদ্র অসহায় মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। তরুণ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভ্ইূয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী, জেলা আওয়ামীলীগ নেতা নজমুল হাসান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট ফেরদৌস মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাপ্তান সারোয়ার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আনিসুল ইসলাম জুয়েল, কাকাইলছেও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন-শাহীন মিয়া ঢাকাতে ভালো একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনিও তার পরিবারের সদস্যরা সেখানে সুনামের সাথে বসবাস করছেন। তার পরিবারেও ডাক্তার রয়েছেন। এলাকার মানুষকে সেবা দিতেই তাদের এই মহতি উদ্যোগ। তিনি আরো বলেন-আমি আশা করবো প্রতি বছরই যেন এ ধরণের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজী মোঃ আব্দুল গনি ও মোঃ আব্দুল মোতালিব মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ খলিলুর রহমান, ডাঃ ইসরাত সারোয়ার, ডাঃ মোঃ শাহ আলম, ডাঃ মোঃ মুবিন ভূইয়া, ডাঃ রাজীব রাজ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com