শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পৌরসভার পক্ষে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ॥ জেলায় শান্তি প্রতিষ্ঠায় খতিব-ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা রাখা প্রয়োজন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একটি মানুষের মাঝে যদি ধর্মীয় শিক্ষা থাকে তাহলে সে অন্যায় কাজ করতে পারে না। আমার যেন মানুষের মাঝে সেই মূল্যবোধ গড়ে তোলতে পারি। হবিগঞ্জ পৌরসভার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বলেন, ‘মানুষের মেধা, আচরণ ও কাজের কারনেই মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের নতুন প্রজন্ম যেন আচরণের মাধ্যমে শ্রেষ্টত্ব অর্জন করতে পারে সেভাবে তাদের গড়ে তোলতে হবে। আমাদের নবী হযরত মুহাস্মদ (সঃ) সব সময় শান্তির কথা বলেছেন। আমরা যেন সেই শান্তির কথা মানুষের মাঝে পৌছে দিতে পারি।’ তিনি খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন,‘ হবিগঞ্জ জেলার মানুষ শান্তিপ্রিয় মানুষ। এ জেলায় যাতে শান্তি বিনষ্ট না হয় সেজন্য আপনাদের ভূমিকা রাখতে হবে।’ তিনি খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নেয়ায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও পৌর পরিষদের কাউন্সিলরদের ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মানুষ শ্রদ্ধা করে। মানুষের মাঝে সচেতনতা তৈরীতে আপনাদের ভূমিকা থাকবে বলে আমাদের প্রত্যাশা।’ তিনি বলেন,‘পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ধর্মীয় দায়িত্ব।’ তিনি পরিচ্ছন্ন শহর গড়ে তোলতে হবিগঞ্জ পৌরসভার অব্যাহত প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি অনুরোধ জানান।
গতকাল সোমবার বেলা ১২ টায় পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পৌর এলাকার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মানী ভাতা প্রদান করা হয়। পৌর এলাকার ৭৯ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায় ও সফিকুর রহমান সিতু। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে খতিব ও ইমামদের ৩ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে সম্মানী ভাতা দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com