বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে সাংবাদিককে হুমকি ও নির্যাতনের প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা জিডি, মামলা, হামলা, হুমকি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন হয়। সভাপতি এম এ হাকিম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম সজলুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম.এ.আর শায়েল, সিনিয়র সহ-সভাপতি জুয়েল চৌধুরী, জনকণ্ঠের প্রতিনিধি মামুন চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহেদ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাংবাদিক শাহ মামুনুর রহমান, মুহিন শিপন, খোয়াই স্টাফ রিপোর্টার সৈয়দ ছালিক, মোতাব্বির হোসেন কাজল, জুনেদ মিয়া, সাইদুর রহমান কুটি, শাহ কামরুজ্জামান কামাল প্রমুখ। এ সময় বক্তারা আজমিরীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক আবু হেনাকে হুমকি ও চুনারুঘাটের সংবাদকর্মী আব্দুল জাহিরের ওপর হামলার নিন্দা জানান এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com