বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জের কৃতি সন্তান ছাইদুল হাসান চাঁপাই নবাবগঞ্জের পুলিশ সুপার

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান মোঃ ছাইদুল হাসান পিপিএম কে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। গত ১৩ জুন রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ জারী করেন। নতুন কর্মস্থলে শীঘ্রই তিনি যোগদান করবেন। এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
মোঃ ছাইদুল হাসান ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি সর্বশেষ পুলিশ সদর দপ্তরে সহকারি মহাপরিদর্শক (এআইজি) পদে কর্মরত ছিলেন। এর আগে বিভিন্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন।
ছাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়ার শিক্ষানুরাগী মরহুম খোরশেদ আলীর ছেলে। তাঁর মায়ের নাম তাহেরা খাতুন। চার ভাই ও তিন বোনের মধ্যে ছাইদুল হাসান দ্বিতীয়।
ছাইদুল হাসান ১৯৯৫ সালে বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি ও ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রণিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন।
২০০৬ সালের ২১ আগষ্ট সহকারী পুলিশ সুপার চাকুরীতে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ইতিমধ্যে ২০১৩ সালে জাতিসংঘ শান্তিমিশন : দারফুর, সুদান এ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেন। ছাইদুল হাসান বানিয়াচং ৪ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর একমাত্র মেয়ের জামাতা।
ছাইদুল হাসানের বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান সেলিম সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, এমদাদুল হাসান শাহীন ব্যবসায়ী এবং সবার ছোট ভাই মঈনুল হাসান শাকীল চিকিৎসক। বোনদের দুইজন প্রবাসে অবস্থান করছেন এবং একজন দেশে শিক্ষকতা পেশায় নিযুক্ত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com