মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ে ভূমিহীন পরিবারকে ঘর দিতে জেলা প্রশাসকের নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৩নং ইউনিয়নের জাতুকর্ণ পাড়া মহল্লার মজিদ পাড়া (বান্দের) সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও ভূমিহীন ওই পরিবারকে ঘর থেকে বের করে দেয়া হয়েছিল। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করলে তিনি ইউএনওকে ঘর বরাদ্দের জন্য নির্দেশ প্রদান করেছেন। জানা যায়, ওই ব্যক্তি ভূমিহীন হিসেবে সরকারি জায়গায় ঘর বানিয়ে পরিবার পরিজন নিয়ে ৭ বছর ধরে বসবাস করে আসছেন। ভূমিহীন হিসেবে তিনি ঘর পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদনও করেছেন। কিন্তু ঠিকাদার ঘর পাইয়ে দেয়ার প্রলোভন দেন এবং তার তৈরিকৃত ঘরটি ভেঙ্গে ফেলতে বলেন। এরপর থেকে গত এক বছর ধরে তিনি পরিবার নিয়ে ভূমিহীনদের জন্য নির্মিত পাকা ঘরেই বসবাস করতেন। এমনকি তার নামে বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছে, যার বিল এক বছর ধরে পরিশোধ করছেন।
অবশেষে গতকাল জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হলে তিনি ইউএনওকে নির্দেশ দেন ওই পরিবারটিকে ঘর বানিয়ে দেয়ার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com