বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এড. নোমান চৌধুরী হজ্জব্রত গমন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহবায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান পবিত্র হজ্জ্বে গমণ উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জুন শনিবার জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীগণ এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানকে সম্মাননা স্মারক প্রদান করেন। এতে গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব আবুল হোসেন জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে, আবারো দেশে ফিরে দেশ সংস্কারের তরে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিবেন। এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আহবাব হোসেন জুয়েল, পৌর শাখার আহ্বায়ক আব্দুল মালেক হৃদয় এডডোকেট, বানিয়াচং উপজেলার আহ্বায়ক নজরুল ইসলাম খান এডভোকেট, সদর উপজেলার আহ্বায়ক মোঃ লোকমান হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলার আহ্বায়ক মোঃ আব্দুল আলীম নবী, পৌর শাখার সদস্য সচিব মীর দুলাল, সদর উপজেলার সদস্য সচিব মনিরুল ইসলাম হিরা, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হক, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, সদস্য সচিব মোঃ নোমান আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সদ্য সাবেক আহ্বায়ক মোঃ তাওহীদ হাসান, সদ্য সাবেক সদস্য সচিব আনসার আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক হান্নান পাটোয়ারী, মাধবপুর উপজেলার আহ্বায়ক মোঃ কামরুল হাসান, চুনারুঘাট উপজেলার আহ্বায়ক মোঃ সৌরভ আহমেদ, সদস্য সচিব মজিদ খন্দকার, ৫নং গোপায়া ইউনিয়নের আহ্বায়ক সাহাবুদ্দিন জহিরুলসহ দলীয় নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com