মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সদর একাদশ

  • আপডেট টাইম রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৩৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে মিরপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাহুবল সদর একাদশ। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় শেখ রাসেল মিনি স্ট্রেডিয়ামে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহুয়া শারমিন ফাতেমার সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. রশীদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর হাই ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হুমায়ুন রশিদ জাবেদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল উদ্দীন ইমন, উপজেলা মহিলা পার্টির সভাপতি হাসিনা আক্তার প্রমুখ। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল মতিন ও সহকারি রেফারির দায়িত্ব পারন করেন আনোয়ার আলী এবং সামছুল হক। খেলায় চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন আব্দুল হক ও ধারাভাষ্যে ছিলেন আলমগীর কবির।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com