বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বৃষ্টির জন্য নামাজ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ সারাদেশে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোথাও ৪২ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। প্রায় পাঁচ দশকের রেকর্ড ভেঙেছে গরম। প্রশান্তির বৃষ্টির জন্য নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ১১টায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে শতশত মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন মোস্তফাপুর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুর। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও মোনাজাতে চলমান বৈশ্বিক সংকটের থেকে মুক্তির দোয়াও করা হয়। এ বিষয়ে ইমাম মাওলানা আব্দুন নুর বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com