মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ সড়কের দু’পাশের গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে-বাপা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের দু’পাশের গাছ রক্ষার দাবী জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা। গতকাল ৭ জুন বুধবার বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর কাছে এ দাবী জানানো হয়। বাপা’র পক্ষ থেকে বলা হয়, প্রায় দেড় যুগ আগে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের দুই পাশে বন বিভাগের উদ্যোগে কয়েক হাজার বনজ গাছের চারা রোপন করা হয়। সামাজিক বনায়নের অংশ হিসেবে স্থানীয় উপকারভোগীরা এতদিন ওই বৃক্ষগুলোর পরিচর্যা করেন। সম্প্রতি বন বিভাগ ওই গাছগুলো কর্তন করার কাজ শুরু করে। ইতোমধ্যেই প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির এই সময়ে যখন গাছ রক্ষার জন্য সবমহল থেকে বলা হচ্ছে তখন বন বিভাগ গাছ কেটে ফেলার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, আশ্রয়হীন হচ্ছে পাখি, নষ্ট হয়েছে রাস্তার সৌন্দর্য। এতে হবিগঞ্জের পরিবেশ সচেতন মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। লিখিতপত্রে উল্লেখ করা হয়, এলাকায় গাছগুলোর মাধ্যমে যে পরিবেশগত ভারসাম্য সৃষ্টি হয়েছে, গাছগুলো কেটে ফেলার কারণে উক্ত ভারসাম্য নষ্ট হবে এবং পরিবেশগত উষ্ণায়ন বেড়ে যাবে। তাই সামাজিক উপকারভোগীদেরকে কোনও বিকল্প উপায়ে সুযোগ-সুবিধা প্রদান করে অবশিষ্ট গাছগুলো রক্ষা করা এবং সড়কের উভয় পাশে যৌক্তিক দূরত্বে নতুন গাছ রোপণের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, এডভোকেট বিজন বিহারী দাস ও ডাঃ আলী আহসান চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com