বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ মর্যাদায় গতকাল শুক্রবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকাল ১১ টায় শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা হল রোমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও যুব ঋণ বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। অনুষ্টানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করে মাওঃ হাসান ইমাম। গীতা পাঠ করেন ডাঃ অর্ধেন্দু দেব। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), জাসদ সভাপতি ও প্রাক্তণ চেয়ারম্যান আব্দুর রউফ, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী সৈয়দুর রহমান, টিএইচ ও ডাঃ অধেন্দু দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা হাসনা হেনা, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, মিসবাহ উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রশীদ চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোস্তাক আহমদ মিলু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, আলী আমজদ মিলন, আমিনুর রহমান সুমন, যুব সংহতির সভাপতি সরওয়ার শিকদার, ওহি দেওয়ান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র সমাজের নেতা এমএ মতিন চৌধুরী, নিয়ামুল করিম অপু ও দ্বিপংকর দেব দেবুল প্রমূখ। অনুষ্টান শেষে যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com