রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে ৪ শিশুকে বেঁধে শাস্তি গ্রেফতারকৃত ৩ ব্যক্তি কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বৈঞ্চবপুর গ্রামে ৪ শিশুকে দড়ি দিয়ে বেধে শাস্তি দেওয়ার অভিযোগে মাধবপুর থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার বৈঞ্চবপুর গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি চালক আক্তার হোসেন (২২), একই গ্রামের আব্দুর নূরের ছেলে আব্দুল হক (৪৫) এবং একই গ্রামের মাতবর আসাদ আলী (৪৮)। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার সকালে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করলে আদালতের নির্দেশে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল কাদির জানান, উপজেলার বৈঞ্চবপুর গ্রামের আনোয়ার আলী ফকিরের দায়ের করা মামলায় শিশু নির্যাতন আইনে ৩ আসামীকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় বৈঞ্চবপুর গ্রামের ৪ শিশু অটোরিকশা চালিত সিএনজিতে উঠে দুষ্টমি করায় সিএনজি চালক গ্রেপ্তার আক্তার হোসেন ৪ শিশুকে সিএনজি ক্ষতি করার অভিযোগ তুলে রশি দিয়ে সিএনজিতে বেধে শাস্তি দেয়। গ্রামের প্রভাবশালী মাতবররা উল্টো প্রহসনের শালীস করে ৪ শিশু পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করে। অবুঝ ৪ শিশুকে রশি দিয়ে বেধে রাখায় ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে।
খবর পেয়ে পুলিশ গত রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com