মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা ছাতির আলী আর নেই ॥ জানাযায় মানুষের ঢল

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের প্রবীন মুরুব্বী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রাক্তন মেম্বার ছাতির আলী আর নেই। গতকাল শনিবার (২৭ মে) সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি — রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী সন্তান, বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে মিলনগঞ্জ বাজারের পশ্চিম মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। প্রচুর বৃষ্টির মধ্যেই কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। পরে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com