রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলের সানশাইন স্কুলে মৌসুমী ফলের মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ গ্রীষ্মকালীন দেশীয় ৫০-৬০ রকমারি ফলের সঙ্গে পরিচয় হয়েছে বাহুবল উপজেলার একটি বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা। ওই প্রতিষ্ঠানে আয়োজিত গ্রীষ্মকালীন ফল উৎসবে শিক্ষার্থীদের ফলের সাথে পরিচিতির যোগসূত্র ঘটে আজ। গতকাল শনিবার সানশাইন মডেল হাই স্কুলের উদ্যোগে ১২ টি স্টল নিয়ে শিক্ষার্থী’রা এ ফল উৎসবের মেতে উঠে।
সকাল ৯ টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক এম শামছুদ্দিনের উদ্বোধনী ঘোষণার মাধ্যমে এ গ্রীষ্মকালীন ফল উৎসব শুরু হয়। উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, কামরাঙা, জলপাই, চেরিফল, ড্রাগন ফল, পেঁপে, তাল, নারিকেল সহ ৫০-৬০ প্রজাতের দেশীয় ফল স্থান পায়।
মৌসুমি এ ফলের মেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামীনুর রহমান, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ও কলেজের সভাপতি বাবু নিরঞ্জন সাহা নিরু, রশিদপুর গ্যাস ফিল্ডের ম্যানেজার (এডমিন) গোলাম রাব্বানী মিন্টু, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, প্রভাষক আব্দুল হাই ভুইয়া, আব্দুল হান্নান নানু, সানশাইন স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জান্নাতুল ফেরদৌস মুখ।
পরিচালক এম. শামছুদ্দিনের কাছে ফল উৎসব সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বর্তমান সময় শিক্ষার্থীরা দেশীয় ফল সম্পর্কে খুবই কম জানে বা চিনে। তাই এই বছর মৌসুমী ফলের সাথে তাদের পরিচয় করে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে শিক্ষার্থীরা বাড়ী থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে দোকান সাজিয়ে রাখে। এতে তাদের ভেতরে এক ধরনের আনন্দ অনুভব হয়। এ বছর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ৩৮ রকমারি দেশীয় ফল তাদের স্টলে সাজিয়ে রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com