মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে নজরুল জয়ন্তী

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাঙালি জাতির সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানসিক বোঝাপড়া ছিল একই রকম। কবি কাজী নজরুল ইসলাম এই অনুভব প্রকাশ করেছেন নিজের সৃষ্টিতে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনে উঠে এসেছে সেই বোঝাপড়া। তাই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে খুঁজে পাওয়া যায় নজরুলের বিখ্যাত ‘অগ্নিবীণা’ কবিতার সুর। ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিত রূপ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গত বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা নজরুল একাডেমি, হবিগঞ্জ এর সহযোগিতায় হবিগঞ্জ জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জন্মবার্ষিকীর আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, নজরুল একাডেমির সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুল আউয়াল তালুকদার প্রমূখ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার, পুরস্কারপ্রাপ্ত শিার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান বিদ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে কথা বলেন এবং উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে উত্তম জীবন গঠনের জন্য উৎসাহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com