বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় শিল্প ও পণ্য মেলায় গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’-এই প্রতিপাদ্য নিয়ে পরিবেশ সুরক্ষায় কর্মসূচী পালন করছে বিডি ক্লিন হবিগঞ্জ। হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় শহরের নিউ ফিল্ডে আয়োজিত শিল্প ও পন্য মেলায় এ কর্মসূচী শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। ব্যতিক্রমী এ কর্মসূচীতে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক গ্রহনের বিনিময়ে লোকজনকে গাছের চারা দিচ্ছে হবিগঞ্জ পৌরসভা। কর্মসূচীর সার্বিক দায়িত্ব পালন করছে বিডি ক্লিন। হবিগঞ্জ শিল্প ও পণ্য মেলায় এই কর্মসূচী পালনের জন্য একটি ষ্টল বরাদ্দ নেয়া হয়। ওই ষ্টলে দর্শনার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন শ্লোগান সাটানো হয়। শ্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘প্লাস্টিক বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’, ‘অভ্যাস বদল করুন, যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করুন’ ইত্যাদি। এ কর্মসূচীতে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। মেলা শেষ হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌরসভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com