প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের হাতে ফুল দিয়ে জেলা গণঅধিকার পরিষদের অন্যতম নেতা বাবুল মিয়ার নেতৃত্বে নিজামপুর ইউনিয়নের শতাধিক যুবক গণঅধিকার পরিষদে যোগদান করেন। গতকাল মঙ্গলবার ২৩ মে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তারা যোগদা করেন। উল্লেখ্য, গত বছরের মে মাসে রেজা-নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে এডডোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান যোগদানের পর থেকেই প্রতিনিয়ত তার হাত ধরে নেতাকর্মীদের যোগদানের হিড়িক পড়ে। প্রতিনিয়তই এই যোগদান অব্যাহত চলছেই। এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল মালেক হৃদয়, জেলা পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, জেলা গণঅধিকার পরিষদের অন্যতম নেতা মীর দুলাল, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোঃ হান্নান পাটোয়ারীসহ সিনিয়র নেতৃবৃন্দ।