বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মিঠামইনের বায়েরচর গ্রামে বিষপানে মা-ছেলের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী গ্রামে মা ও শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এলাকাবাসী বলছেন, মা শিশুকে প্রথমে বিষপান করায় পরে নিজে বিষপান করে। এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মিঠামইনের বায়েরচর গ্রামে। মৃতরা হল, আইন উল্লার স্ত্রী তামান্না আক্তার (৩০) ও শিশু সাইফ উল্লা (৫)।
জানা যায়, গতকাল শনিবার বিকালে মা ও শিশুকে বিষাক্রান্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে আশপাশের লোকজন ছাড়া ঘনিষ্ঠ কেউ না আসায় সন্দেহের সৃষ্টি হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, শুনেছি স্বামীর সাথে ঝগড়া করে তামান্না নিজে এবং শিশুকে বিষপান করায়।
এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। লাশ দুইটি সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com