বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সদর থানা পুলিশের অভিযান সাজাপ্রাপ্তসহ ১০ আসামি আটক

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ১০ আসামিকে আটক করা হয়েছে। গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ওসির নির্দেশে একদল পুলিশ সদরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। তারা হল, হরিপুর এলাকার ছুরাব আলীর পুত্র মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইমান আলী (৩৫), পরোয়ানাভুক্ত আসামি ধল গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র আহম্মদ (৩০), সাজিদ আলীর পুত্র সোহেল রানা (৩৫), মৃত ইছহাক আলীর পুত্র কাজল মিয়া (৩৮), ছুরত আলীর পুত্র সফিক মিয়া (৪০), উমেদনগর গ্রামের মৃত সহিদ মিয়ার পুত্র আসাদ মিয়া (২৪), মির্জাপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র শাহ আলম (২৫), সানাবই গ্রামের ফুল মিয়ার পুত্র সুমন মিয়া (২৩) সহ আরও দুইজন।
গতকাল মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন, পুলিশের অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com