শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সদর উপজেলার পইল ইউনিয়নে বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের উদ্যোগে পইল ইউনিয়নে বিট পুলিশিং সভা হয়েছে। গতকাল সোমবার রাতে পইল নতুন বাজারে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, ওসি (তদন্ত) বদিউজ্জামান, পইল ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এসআই ওয়াহেদ গাজিসহ এলাকার শত শত মুরুব্বীয়ান। বিট পুলিশিং সভায় দাঙ্গা-হাঙ্গামা নির্মূল, বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে সচেতনতামুলক বক্তব্য রাখন অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় তিনি বলেন, এসবের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। পুলিশের একার পক্ষে এসব দমন করা সম্ভব নয়। সাধারণ মানুষকে সাথে নিয়েই এসব কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন। প্রধান অতিথি বলেন, পুলিশ সব সময় জনগণের পাশে আছে, পাশে থাকবে। এ জন্য গ্রামের কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হলে বিট পুলিশসহ দায়িত্বপ্রাপ্তদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com