বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে পণ্যে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার, চাষিবাজার সহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বেশ কটি ব্যবসা প্রতিষ্ঠানকে ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন শায়েস্তানগর ও চৌধুরী বাজারে মাছ, মাংস, শাক-সবজিসহ বিভিন্ন পণ্যে কেজিতে ৫০ থেকে ১শ গ্রাম কম দেয়া হয়। এ নিয়ে বিক্রেতাদের সাথে ক্রেতাদের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এ বিষয়ে ক্রেতারা প্রশাসনকে অবগত করলে অভিযানে নামেন তারা। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন সদর থানার এসআই প্রদীপ রায়সহ একদল পুলিশ। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, ঈদের আগ পর্যন্ত অভিযান চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com