বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে রামগঙ্গা ব্রিজের উদ্বোধন করলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী

  • আপডেট টাইম সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক সংলগ্ন ছড়ার উপর নির্মিত ব্রিজের উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী। গতকাল রবিবার (৭ মে) সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রামগঙ্গা চা বাগানের ছড়ার উপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ ব্রিজটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী। উদ্বোধন পূর্বে রামগঙ্গা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পিআইও প্লাবন পাল, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার, মুহিতুর রহমান রুমন ফরাজী, রানিগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, চা-শ্রমিক নেতা নৃপেন পালস প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com