সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ শাহজাহান মিয়া (২৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত শাহজাহান উপজেলার ঘনশ্যামপুর এলাকার হাছন আলীর পুত্র। গতকাল শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায় ও এএসআই মনির হোসেনসহ একদল পুলিশ মিরাশি ইউনিয়নের বড়আব্দা তাহির মিয়ার বাড়ির দক্ষিণ পাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক বলেন, একজন মাদক বিক্রেতা ব্যাটারি চালিত অটোরিকশা টমটমটযোগে মাদক পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজাসহ গ্রেফতার হন শাহজাহান এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com