মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে হত্যা মামলায় ইউপি সদস্যসহ ৩ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষে জহিরুল ইসলাম নিহতের ঘটনার মামলার প্রধান আসামী ও ইউপি সদস্য হিরা মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোর রাতে ময়মনসিংহের দুবাউরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার অন্য আসামীরা হল, মোতালিব মিয়া ও নাজমুল মিয়া। তারা লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম জানান, গত ২৬ এপ্রিল ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান ও বর্তমান ইউপি সদস্য হিরা মিয়ার লোকজনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়।
পরে এ ঘটনায় নিহত জহিরুল ইসলামের স্ত্রী মোছা. তামান্না আক্তার বাদী হয়ে ৮৫ জনকে আসামী করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পুলিশ আসামীদের ধরতে অভিযান চালায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com