মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যরে ঘুষ লেনদেনের প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচায্যের ঘুষ লেনদেনের প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবপুর উপজেলা পরিষদ গেইট এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে সংক্ষিপ্ত সময়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নারী পুরুষ সহ কয়েশ লোক অংশ নেয়। বদলি জনিত রিলিজ পেপারে স্বাক্ষরদানে ওই শিক্ষা কর্মকর্তা কয়েক জন শিক্ষকের কাছ থেকে ঘুষ লেনদেন করে। এ নিয়ে ২৭এপ্রিল বিকালে পৌর এলাকার সৌরভ পাঠান নামে ঢাকা কলেজের এক মেধাবী ছাত্রের সাথে কথা কাটাকাটির জের শিক্ষা কর্মকর্তা ওপর হামলা হয়। এ ঘটনায় সৌবভ কারাগারে আছে।
এনিয়ে সৌবভের মা সংবাদ সম্মেলন করে শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যরে বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তুলেন। শিক্ষকরা হামলাকারীর বিরুদ্ধে প্রতিবাদ সভা করে। এর পর এলাকাবাসী শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে মানববন্ধন করে সুষ্ঠ তদন্ত দাবি করে অবিলম্বে শিক্ষা কর্মকর্তার অপসারণ দাবি করেন। পাল্টা পাল্টি কর্মসূচি কে ঘিরে মাধবপুর উপ্তপ্ত হয়ে যাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com