শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে চা শ্রমিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মধুপুর চা বাগানে মিনা উড়াং (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই বাগানের ভীমশী টিলার মৃত ইন্দ্রজিৎ উড়াং এর ছেলে রাজু উড়াং এর স্ত্রী। গতকাল সোমবার (১০ এপ্রিল) দুপুরে স্বামীর নিজ গৃহে মিনা উড়ালের মৃত্যু হয়।
মিনার বোন অনতা উড়াং জানান, তার বোন অসুস্থ না সস্থ জানেনা। তবে সকাল ১১ টায় তাকে বোনের স্বামীর পরিবারের লোকজন খবর দিলে গিয়ে দেখে বোন কথা বলে না। মিনার বাবার বাড়ি চুনারুঘাটের আমু চা বাগানে। সে ওই বাগানের দুর্গা উড়ং এর মেয়ে। দুপুরে পরিবারের লোকজন মিনা উড়াংকে অচেতন অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ হেফাজতে নেয়। রাত ৮ টায় রিপোর্ট লেখাকালে ঘটনা সম্পর্কে স্বামী সহ পরিবারের লোকদেরকে পুলিশ জিজ্ঞসাবাদ করছিল। এ ব্যাপারে থানার এসআই বাশার জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com