শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আওয়ামী লীগের শান্তি সমাবেশে আলমগীর চৌধুরী ॥ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এ জন্য বিএনপি-জামায়াত এবং স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে। এর জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com