শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জ প্রাণী সম্পদ অফিসে টাকা ছাড়া চিকিৎসা করা হয়না

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজলা প্রাণী সম্পদ অফিস যেখানে টাকা ছাড়া কোন পশুর চিকিৎসা দেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ওই হাসপাতালে পশুর চিকিৎসার জন্য কোন ডাক্তার থাকেন না। তবে টাকার বিনিময়ে পশুর চিকিৎসা দেন অফিসের পিওন ও কর্মচারীরা।
জানা যায়, নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ওসমানী সড়কে অবস্থিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কার্য্যালয়ে ২ জন চিকিৎসক ডাঃ লিপি রানী বসাক ও ডাঃ বরুন কুমার দত্ত নিয়োজিত ছিলেন। সম্প্রতি ডাঃ লিপি রানী বসাক বদলী হয়ে সিলেট চলে গেলে এ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়োজিত রয়েছেন ডাঃ বরুন কুমার দত্ত। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত ডাক্তার বরুন কুমার দত্তের দেখা পাওয়া যায়না। তিনি প্রতিদিন হাসপাতালের ডিউটি ফাকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের প্রাইভেট চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকেন। অফিসে চিকিৎসা করলেও তিনি কৃষকদের কাছ থেকে ৫০০/৭০০ টাকা আদায় করেন। তাই প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা বিভিন্ন রোগে আক্রান্ত গরু, ছাগল, ভেড়া, হাস মুরগীসহ অন্যান্য গবাদিপশু উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসেন। সরকারী নিয়মে প্রতিটি গাভী প্রজনন ফি ২৭ টাকা এবং পুন প্রজনন ফি না থাকলেও ৫০০/৬০০ টাকার কমে কোন কৃষক এখানে কোন পশুর চিকিৎসা করাতে পারেন না। ফলে উপজেলার উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকরা সরকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অফিসে কর্মরত অন্যান্য কর্মচারীরাও টাকা ছাড়া কোন গবাদি পশুর চিকিৎসা করেন না।
বিশ্বস্থ সুত্রে জানা যায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত নবীগঞ্জ উপজেলা অফিসের জন্য বরাদ্দকৃত ঔষধপত্র সরকারী ভ্যাকসিন ও অন্যান্য ঔষধপত্র অন্যত্র বিক্রি করে দেন।
এ ব্যাপারে একাধিকবার উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোন সুফল পাওয়া যায়নি। তাই সরকারী চিকিৎসা সেবা পেতে উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভোক্তভোগী সাধারন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com