মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে আ.লীগ নেতা অনর উদ্দিন চৌধুরী জাহিদের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য আওয়ামীলীগ (কোভেন্ট্রি শাখার) সিনিয়র সহ-সভাপতি অনর উদ্দিন চৌধুরী জাহিদ এঁর কন্যা সদ্য প্রয়াত ফেরদৌসী আক্তার শিমুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল ৩০ মার্চ বৃহস্পতিবার বাদ আছর থেকে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে দলমত নির্বিশেষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের পাশাপাশি সহস্রাধিক মুসল্লিগণ অংশ গ্রহন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ্ রিজভী আহমেদ খালেদ, সাবেক কাউন্সিলর এটি,এম, সালাম, সাবেক চেয়ারম্যান বজলুর রশিদ, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল, প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমেদ আজাদ, সহ-সভাপতি এম,এম,মুজিবুর রহমান, সাধারণ সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সভাপতি, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, (অবসর প্রাপ্ত) সেনা কর্মকর্তা আবুল কালাম আজাদ রেনু, বিএনপি নেতা সাইফুর রহমান মালেক, জিতু আহমেদ সেন্টু, সাংবাদিক বদরুল ইসলাম, সাগর আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহী দেওয়ান চৌধুরী, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নেছার আহমেদ জগলু, আওয়ামীলীগ নেতা জাবেদ আহমেদ, তাহির পুর মাদরাসা বাজারের সাধারণ সম্পাদক দবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আলফু মিয়া, আব্দুল হালিম, ছালেহ্ আহমেদ, বশির আহমেদ, সোহেব মিয়া, বাচ্চু মিয়া, মোঃ নজির মিয়া, ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আশরাফুল বেগ, যুবলীগ নেতা রূপন আহমেদ, তোহেল আহমেদ, খায়রুজ্জামান, মোঃ আব্দুস সামাদ আজাদ, রাশিকুল ইসলাম প্রমূখ। মোনাজাত পেশ করেন মাওলানা আনছারুল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com