বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে টমটম চালক হত্যাকান্ডের ঘটনায় আটক ৫

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ইজিবাইকচালক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার (২৯ মার্চ) রাতে র‌্যাবের পক্ষ থেকে আটক দু’জনের নাম প্রকাশ করা হয়। অন্য তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
র‌্যাব সিলেটের মিডিয়া কর্মকর্তা আফসান আল আলম জানান, গত রোববার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্ধা গ্রামে ইজিবাইক চালক আয়াত আলীর (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার এ ঘটনায় র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল দুজনকে আটক করে। তারা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্ধা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের জমশের আলীর ছেলে ওসমান মিয়া (৩৫)।
এ দুজনের কাছ থেকে ইজিবাইকের পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয়েছে। আটক পাঁচজনকেই শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আটক ওসমান ভাঙারি ব্যবসায়ী। আয়াত আলীকে হত্যা করে মিঠুন তার ইজিবাইকটি ছিনতাইয়ের পর সেটির যন্ত্রাংশ ওসমানের কাছে বিক্রি করেছিল।
র‌্যাব জানায়, আয়াত আলী স্থানীয় এক ব্যক্তির ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নিয়ে চালাতেন। গত বৃহস্পতিবার তিনি ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে গত রোববার বিকেলে পুরাসুন্ধা বড়বাড়ি কবরস্থানের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করলে অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com