বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাইফ প্লাসের উদ্যোগে হবিগঞ্জ শহরে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস ইউকে হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গতকাল বুধবার শহরের পোষ্ট অফিস রোডে লাইফ প্লাসের অস্থায়ী কার্যালয়ে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন, লিসা হবিগঞ্জের সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল আসাদ, ব্যবসায়ী মোঃ আবুল ফজল প্রমুখ। বেলা ৩ টায় অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রায় ৫০টি পরিবারের সদস্যের হাতে খাদ্য সামগ্রী তুলে প্রধান অতিথি। বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল লাইফ প্লাস ইন্সটিটিউট ফর সোশাল ইনভেষ্টম্যান্ট, লিসা বাংলাদেশ। এছাড়াও লাইফ প্লাস রমজানের শুরুতেই বাহুবল উপজেলার কালাপুর গ্রামে লাইফ প্লাস স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রাঙ্গনে ৪ শতাধিক দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে রমজানে খাদ্য সামগ্রী বিতরণ করে। লাইফ প্লাসের অস্থায়ী কার্যালয় ছাড়াও হবিগঞ্জ শহরের কামড়াপুর ও যশের আব্দা এলাকায় রমজানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com