বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ১০ বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা ॥ ঘাটক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্বপন মিয়া নামে ১০ বছরের শিশু কে গলা কেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মুমুর্ষ অবস্থায় স্বপনকে সিলেট উসমানী মেডিক্যাল নিয়ে যাওয়া হচ্ছে। সে পাকুরিয়া গ্রামের কবির মিয়ার পুত্র। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কিশোর গ্যাং সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামী শান্ত কে আটক করেন। গতকাল (২৭ মার্চ) সোমবার সকালে চুনারুঘাট উপজেলা সদরের দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পিচনে পুকুর পাড়ে জঙ্গলে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের কবির মিয়া চুনারুঘাট পৌর শহরের পাকুরিয়া গ্রামে ভাড়াটিয়া থেকে ভাঙ্গারী ব্যবসা করেন। তার ছেলে স্বপন আহমেদ ও তাকে সহযোগীতা করেন। সোমবার সকালে তার প্রতিবেশী শান্ত তাকে নিয়ে ডিসিপি স্কুল মাটে ঘুরাঘুরি করে। এ সময় সাবেক কাউন্সিলরের স্ত্রী তাদের উভয়কে সিগারেট খেতে দেখেন। কিছুক্ষণ পর শিশু স্বপন কে গলা কাটা অবস্থায় ডিসিপি স্কুলের পাশের বাসার গেইটে ধাক্কা ধাক্কি করতে দেখে তিনি গেইট খুলে তার রক্তাক্ত শরীর দেখে চিৎকার শুরু করেন।
পরে এলাকাবাসী উদ্ধার করে শিশু স্বপন কে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট উসমানী মেডিকেলে নেয়া হয়।
উল্লেখ্যে সম্প্রতি চুনারুঘাটে কিশোর গ্যাংদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সন্ধার পর চুনারুঘাট মধ্য বাজার, সেরাটন হোটেলের সামনে, রাজার বাজার স্কুল, আসামপাড়া ছাতা হোটেল ও আমুরোড ইউনিয়ন পরিষদের সামনে তাদের আস্তানা বসে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com