বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের দাউদপুর ও দরবেশপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ॥ আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর ও দরবেশপুর গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭ টায় দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতন হন। আহতরা হলেন, দাউদপুর গ্রামের মৃত আকলিছ মিয়ার পুত্র সবুজ মিয়া (৩০), ফারুক মিয়ার পুত্র ইমন মিয়া (২৫), তৈয়ব আলীর পুত্র ছাবির আলী (২০), মৃত মনর মিয়ার পুত্র মন্নান মিয়া (৪৫), হারুন মিয়ার পুত্র সাকিব (২০), মৃত আলকাছ মিয়ার পুত্র রাহেল মিয়া (২৩), আমরুল মিয়া (২২) সহ অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় সবুজ মিয়াকে ভর্তি করা হয় ও মুমুর্ষ অবস্থায় ছাবির আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com