বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে ইয়াবাসহ চুনারুঘাটের মাদক ব্যবসায়ী সোহান আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ইয়াবাসহ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া মাদকব্যবসায়ী সোহান (২১) চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের আসামপাড়ার আব্দুল আউয়াল’র পুত্র। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে হবিগঞ্জ-সুজাতপুর সড়কের রুবি রাইস মিলের সামন থেকে ৮০ টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সেটসহ পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নির্দেশে এএসআই মোঃ গোলাম কিবরিয়া ও এসআই (নিঃ) একেএম ফজলুর রহমান একদল পুলিশ নিয়ে সুবিদপুর ইউনিয়নের আলম বাজারস্থ রুবী রাইছ মিলের সামন থেকে মাদক ব্যবসায়ী মোঃ সোহানকে উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেন। সোহানের বর্তমান ঠিকানা চুনারঘাটের লীপুর। সোহানের বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক আইনে মামলা রুজু করে বিচারার্থে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com